আমি কেন বেঁধে নেই
নির্দিষ্ট এক ছন্দে পাখি ডেকে যায় আমার জানালার পাশে বসে , কে শেখালো তাকে?
অদ্ভুত এক ছন্দে সাগরের ঢেউয়ের মন্ত্রপাঠ ব্রহ্মান্ডে ধ্বনিত, কে শেখালো তাকে?
নদী তো এক'ই ছন্দে বয়ে চলে মোহনায় কে এনে দিলো তার গতি?
শিশির ভেজা পদ্ম ফোটা ভোরে প্রতিনিয়ত সূর্যের আছড়ে পড়া আলোর সুরে জেগে ওঠে বসুন্ধরা, এতো যত্ন করে সেই সুর কে সেঁধে গেলো?
অচ্ছেদ্য ছন্দে মৌমাছির গুঞ্জনে ফুল জেগে ওঠে বাগানে, এই গুনগুনানি'ই বা কোন পাঠশালার পাঠ?
রাত্রির খোঁপায় চন্দ্রমল্লিকা সেজে ওঠে নক্ষত্রের প্রেমে সেই ছড়িয়ে পড়া আঁধারের গায়ে প্রেমের বিশ্বমোহন রূপ কে দিল?
আমি আজীবন কলে পাম্প করে গেলাম
আমার কলসীতো আজও শূন্য পড়ে রইল কৈ জলতো ভরলোনা?
সেই অচ্ছেদ্য ছন্দের বন্ধনে আমি কেন বেঁধে নেই ?