তবু ভালোবাসি
অনেক শব্দের মিলন শেষেও কবিতা হল কই!
প্রাণসঞ্চার করতে সন্ধি বিচ্ছেদ ঘটিয়ে তবেই
নীরবে চেতনার গভীরে অকপটে আলোর রেণু ফোটে
ধরতে গেলেই ফানুস হয়ে দিকশূন্যপুরে ছুটে।
বাক্যবন্ধের ছলনায় কত আঁকিবুকি শেষে
মায়াজাল রচনায় ব্যর্থ আমি থাকি বসে।
কুয়াশায় ঢাকা চরাচরে, পাহাড় নদী একাকার
ইন্দ্রজাল ছড়ায় সোনালী আভা এপার ওপার
নতুনের সূচনায় গেঁথে যাই অফুরান কথার মালা
ভালোবাসা আর মন্দবাসার পাশাপাশি বসে থাকা।
আমিও এক সহযোগী আখরযাপনে
এই ভেবে সুখ কিনি
ভালোবাসি ছন্দকবিতা , কেউ না জানলেও আমি জানি।।