দাস মহল (গল্প)
প্রথম পরিচ্ছেদ
খুব ব্যস্ত আজ দাস বাড়ি । চারদিক আলোক সজ্জায় সজ্জিত, সকলের চোখে মুখে অনাবিল আনন্দ ,আত্মীয় স্বজনদের ভিড় জমেছে আজ 'দাস মহলে'। অনেক দূর দূরান্ত থেকে গরিব দুঃখীও আজ এখানে আমন্ত্রিত, কারণ দাস মশায় হাজার হাজার জন গরিব দুঃখীদের খাদ্য-বস্ত্র বিতরণ করবে । বলতে গেলে খুব বড়ো মনের মানুষ তিনি । গ্ৰামে গ্ৰামে বিদ্যালয় স্থাপন করেছেন অন্তত ছয় - সাত খানা তো হবেই , শুধুমাত্র গরিব দুঃখীদের কথা ভেবে। তাদের তো দূরের নামি দামী বিদ্যালয়ে পড়ার সামর্থ্য নেই, তাই । শুধু তাই নয়, উনার গ্ৰামে উনার মায়ের নামে অর্থাৎ 'শান্তিময়ী প্রাথমিক হাসপাতাল' নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন , সেটাও গরীবের কথা চিন্তা করে ।
আজ হইহুল্লুর গরম হয়ে আছে মহল । যদিও বিয়ে বলে কথা। ছোট ছেলে বিনয়রাজের বিয়ে , পাশের গ্ৰামের পৃথ্বিরাম দাসের মেয়ের সাথে । দুজনেই ছিল বিরাট জমিদার, গ্ৰামে দুজনের স্থানই ছিল সকলের ঊর্ধ্বে। তাদের মধ্যে খুব সুন্দর এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল । এই বন্ধুত্ব সেই ছোট বেলা থেকেই। আজ এই সম্পর্ক আরো সুদৃঢ় হবে, সেই ভেবে ভেবে দাস মশায় আনন্দে আত্মহারা হয়ে আছেন।