অগস্ত্যযাত্রা
আমার ঘরদোর বেয়ে ওরা ক্রমশ উঠে গেছে শূন্যতার অভিমুখে,
আমার সকল বেলা জুড়ে
তোমার চোখ দুটো হাসছে।
আমার দৃষ্টিপথ জুড়ে রয়েছে ওদের দেহবল্লরীর আলো।
আমার রমণসুখে ক্রমশ বিমূর্ত হয় এই ঘরদোর, ভাঙা ঘরের দেয়াল জুড়ে থাকা শতাব্দীর লতাগুল্ম,
আর সময় ঝরে পড়ে অদৃশ্য এক অন্ধকার কোণে যা প্রকৃত প্রস্তাবে আমার অশ্রুবারি ছাড়া কিছু নয়।
আমি জানি যে ওরা ফিরবে না।
ওরা চলে গিয়ে ডুবেছে সময়ের আশ্চর্য হ্রদে। যাবার সময় শুধু রেখে গেছে ইতিহাস বিকিরণের বিচিত্র গাণিতিক সূত্র।
আমি জানি যে ওদের মধ্যে তুমিই একমাত্র বাস্তবতা ছিলে,
যা নিয়ে তুমি ডুবেছ অন্তহীন সময়ের স্থির হ্রদে ।