দু' জন দু'ঘরে দু' তীরে
জানি না কতটুকু প্রেম,ত্যাগ,সন্মান করেছি
কতরাত জাগতে পেরেছি,
কতদিন ভাবতে ভাবতে ভাব হয়ে গেছে অন্তরের তরল ।
অনেক দূর পাহাড়,দেশ সীমানা নিষিদ্ধ আমার ,সেখানেই তোমার বাস ।
কোন ক্ষন ফিরে তাকাবার সময় হয় নি তোমার,
আমি বারবার মনে করেছি,।
কতগুলি বছর পার হয়ে, নদীর তীরে তোমার সাথে দেখা,
আমার এপাড়, তোমার ওপাড়,
তুমি সে তীরে ভালো আছো,
একবার আমন্ত্রন করনি সে তীরে যেতে,
শুধু ঐ পাড় থেকে বললে,
প্রতিদিনের গৌধুলিতে এসো ।
সন্ধ্যা পাখীদের ঘরে ফেরার ছায়া দেখবো দুজনে দু তীর থেকে ।
পদ্মফুল ভাসতে ভাসতে কোথায় মিলিয়ে যাবো
দেখবো দু'জনে ।
সন্ধ্যা হতে হতে গাঢ় অন্ধকার নদীতে কুয়াশা উঠবে, তরঙ্গ মিলে যাবে নিজের সাথে ।
ফিরে যাবো দু' জন দু' ঘরে দু'তীরে ।
এক ঘরের বাতি নিভে গেলে ,আরেক ঘরের নিভে যাবে ।
এমন এক গৌধুলি আসবে,
একজনের সে সময়ে আজ আর আসা হয়নি
অপেক্ষা করতে করতে অন্ধকার,
আজ এক ঘরে আর বাতি জ্বালায় নি ।
ঝড় উঠেছে এক তীরে,
তবু শান্ত ঐ তীরে আর যাওয়া হয় নি ।