রূপসী বৈশাখ
শীতের শুষ্কতা আর বসন্তের ঝরা পাতায় যখন প্রকৃতির সৌন্দর্য ম্লান হয়ে যায় --
তখন তোমার আগমন বার্তা নিয়ে আসে মৃদু বাতাসে স্নিগ্নতায় ভরা ঝিরিঝিরি বৃষ্টি।
বৃষ্টির অমৃত সুধায় গাছের শাখা - প্রশাখায় জেগে ওঠে নবীন পাতার সৌন্দর্যের সৌরভ।
প্রকৃতি সেজে ওঠে আপন খেয়ালে, সেজে ওঠে রঙ বেরঙের ফুলের বাহারি সৌন্দর্যের সুবাসে।
আমাদের পিয়াসী মন উতলা হয়ে ওঠে মিলন উৎসবে আনন্দের হিল্লোলে---
রূপসী বৈশাখ ---!
মাঝে মাঝে তোমার কালনাগিনী রূপ আতঙ্কে শায়িত করে আমাদের আনন্দ, তোমার প্রতি ভালোবাসার মোহ।
তোমার বীভৎস রূপ কালবৈশাখী ঝড়ে যখন আকাশ বাতাস প্রকৃতির রূপ লাবণ্যকে বিভৎস করে দিয়ে ভালোবাসার গৃহ মন্দির মাটিতে লুটিয়ে দিয়ে আনন্দে মেতে উঠে ---
আমরা তখন সময়ের অপেক্ষায় , কখন তুমি শান্ত হবে।