ঘনছায়া আশ্রয়
প্রতিদিন নিভৃতে তোমার সাথেই কথা বলি আর ডুব দেই অতলে,
ভালো করে তাকিয়ে দেখি অগোছালো জীবনটাকে যা এখনো অপেক্ষায় রাত গুনে,
প্রেমিক হওয়া তো সহজ কথা নয় তবুও পা তো সেদিকেই বাড়াই,
আকাঙ্ক্ষা আরাবল্লী পর্বত, প্রতিনিয়ত ছুটছে পূর্ণা গিরণা খাম্বাতের টানে,
যে ঘাটে তুমি মাঝি সে ঘাটেই আমার জলসোঁই সে যত ঝড় তুফানই হোক না কেন,
যে ভাবনা আমায় অন্তরে অন্তরে বাউল করে সেতো তোমারই অভ্যর্থনা, এক ঘনছায়া আশ্রয়।