ডালাক
অমরপুর ছুঁয়ে দু'ক্রোশ দক্ষিণে গোমতী ডিঙে ডালাক বাজার,
জাতি উপজাতি কাউমারা ঘিরে মালবাসা থালছড়া সবুজ বাহার।
নদী চর মাটি, সবুজ পাহাড়, অন্ন যোগায় প্রতিদিন,
সহজ সরল জীবন কাটে পড়াশোনা চাষবাস ক্লান্তি হীন।
জেলে তাঁতী ডাক্তার মাস্টার সকালব হলেই কাজে জুটে।
ধান পাট আখ রাবার সোনার ফসল জুড়ে হাটে।
ডালাক ছুঁয়ে তীর্থমুখ গণ্ডাছড়া চণ্ডীবাড়ি ছবিমুড়ায় ছুটে গাড়ি,
দেখবে এসো পৌষ সংক্রান্তি, স্বজন ভরা ডালাক বাড়ি।